মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এতে পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, শিবচর মাদরাসার ছাত্র আবদুল আজীজ। তার মোট প্রাপ্ত নম্বর ৭৭৫। আর ফজিলত মারহালার মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে যশাের জেলার জামিয়া নিয়ামাতিয়া মহিলা মাদরাসার মারজান। প্রাপ্ত নম্বর ৬৫১।
আজ সোমবার (১০ মে) দুপুর ৩ টা ২০ মিনিটে রাজধানীর কাজলার পাড় (ভাঙ্গাপ্রেস) বেফাক মিলনায়তনে ৪৪ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করে বেফাক। এ সময় বেফাক সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল তুলে দেন বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা সফিউল্লাহ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, (ভারপ্রাপ্ত) মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক, বারিধারা মাদরাসার মাওলানা মকবুল আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী প্রমূখ।
এছাড়া জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদরাসা মোট মেধাস্থান পেয়েছে ২৬৫টি। এর মাঝে ফজিলত মারহালায় ১৩ টি।সানাবিয়া মারহালায় ৮ টি। মুতাওয়াসসিতাহ ১১৩ টি। ইবতিদাইয়া ১২৫ টি। আর হিফজ মারহালায় ৬টি।
মেধা তালিকার শীর্ষে থাকা এ মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী বলেন, ‘আমরা আল্লাহর শোকর আদায় করছি। আমাদের ছাত্র ও শিক্ষকদের যৌথ মেহনতের ফসল আজকের ফলাফল। আমরনা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি ভবিষ্যতে যেনো এর ধারাবাহিকতা বজায় রাখতে পারি তার জন্য বিশেষ দোয়া চাচ্ছি।’
এদিকে ফজিলত মারহালার পুরুষ শাখায় ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে ৩ জন তারা হলো, নারায়নগঞ্জ জেলার দারুল উলুম, মাদানীনগর মাদরাসার আতিকুল ইসলাম আল ফাহিম, প্রাপ্ত নম্বর ৭৫৯। মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, শিবচর মাদরাসার মাে. ইয়াকুব আলী, তার নম্বর ৭৫৯ এবং ঢাকা জেলার জামিয়া শরইয়্যাহ মালিবাগ মাদরাসার খালিদ মুহিউদ্দিন, প্রাপ্ত নম্বর ৭৫৯।
৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন। তারা হলাে, ঢাকা জেলার- জমিয়াতু ইব্রাহিম, সাইনবাের্ড মাদরাসার মাে.