রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

বেফাকে মানিকনগর জহিরুদ্দীন মাদরাসার মেধাস্থান লাভ ২২ টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসা ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে। মাদরাসার মুহতামিম মুফতি জুবায়ের আহমাদের একনিষ্ঠ শ্রম, মেধা ও নিপুন তত্ত্বাবধানে ছাত্ররা বরাবরই ভালো ফলাফল করে আসছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। ১৪৪২ হিজরী শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ মারহালায় ১ম ও ২য় স্থান অর্জন করেছে মাদরাসাটি।

এ মাদরাসা থেকে এ বছর মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ৭৮ জন। মেধা তালিকায় স্থান পেয়েছে ২২ জন। মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমাদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামিয়া জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার ছাত্রদের ভালো ফলাফলে আমি যারপরনাই আনন্দিত। তিনি ছাত্রদের ফলাফলে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আগামীতে যেনো আরও ভালো ফলাফল অর্জন করতে পারে সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি তিনি মাদরাসার ছাত্র, শিক্ষক, হিতাকাঙ্খী ও সহযোগিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

মাদরাসার ফলাফলের বিস্তারিত: ফযীলত মারহালায় ১০০% পাশ করেছে। সানাবিয়া উলইয়া মারহালায় মোট পরীক্ষার্থীর মুমতায পেয়েছে ২ জন। মুতাওয়াসসিতাহ মারহালায় মোট পরীক্ষার্থীর মেধা তালিকায় স্থান লাভ করেছে ১৩ জন। মুমতায পেয়েছে ২৬ জন। ইবতিদাইয়্যাহ মারহালায় মোট পরীক্ষার্থীর মেধা তালিকায় স্থান লাভ করেছে ৭ জন। মুমতায পেয়েছে ২০ জন। হিফযুল কুরআন বিভাগে মোট পরীক্ষার্থীর মেধাস্থান পেয়েছে ২ জন। এর মাঝে মুমতায ৩০ জন।

এছাড়াও মুফতি জুবায়ের আহমাদ প্রতিষ্ঠা করেছেন একটি আদর্শ মহিলা মাদরাসা। নাম ‘রাহমানিয়া দারুস সুন্নাহ ইসলামিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা।’ মাদরাসাটি অল্প সময়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এবছর বেফাকে করেছে ঈর্ষণীয় ফলাফল। সারাদেশে ৫ টি মেধা তালিকা পেয়েছে মাদরাসাটি। মুমতায পেয়েছে মোট ১৫ টি। এর মাঝে ইবতিদাইয়া থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে ২ জন শিক্ষার্থী। আর মুমতায পেয়েছে ৫ জন। নাহবেমীর থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে ৩ জন। মুমতায পেয়েছে ১০ জন ছাত্রী। সানাবিয়া উলইয়া মারহালায় পামের হাড় ১০০%। ফজিলত মারহালায়ও পাসের হাড় ১০০%

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ