মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

বেফাকে সাফল্যে ধরে রেখেছে দিলুরোড মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এইচ এম জহিরুল ইসলাম মারুফ
দিলুরোড মাদরাসা প্রতিনিধি>

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় ঢাকার প্রাণকেন্দ্র রমনা থানার জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসা ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে। এবছর ১৪৪২ হিজরী মোতাবেক ২০২১ ইংরেজী শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় ১৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

১৭১ জন ছাত্রের মধ্যে মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ৭৬ জন। মেধা তালিকায় স্থান পেয়েছে ২৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ৪৭ জন। আর জায়্যিদ (২য় বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ১৯ জন। মাদরাসার তালিমাত বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোডের প্রতিষ্ঠাতা মুহতামীম, শাইখুল হাদীস আল্লামা মুফতী সালাহউদ্দীন পরীক্ষায় অংশ নিয়ে ভালেঅ ফলাফল অর্জন করায় সকল ছাত্রের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ও উস্তাদদের ধন্যবাদ জানিয়েছেন।

ফলাফলের বিস্তারিত: ফযীলত মারহালায় মোট পরীক্ষার্থী ছিলো ৩৩ জন। এর মাঝে মুমতায হয়েছে ১৫ জন।
২ জন ২১তম ও ৪২ তম মেধাস্থান লাভ করেছে। সানাবিয়া উলইয়া মারহালায় মোট পরীক্ষার্থী ৫৮ জন। এর মাঝে মুমতায ১৭ জন। মেধাস্থান লাভ করেছে ৩জন। মুতাওয়াসসিতাহ মারহালায় মোট পরীক্ষার্থী ৩৯ জন। এর মাঝে মুমতায ৩০ জন।
মেধা তালিকায় স্থান লাভ করেছে ১৫জন। ইবতিদাইয়্যাহ মারহালায় মোট পরীক্ষার্থী ৪১ জন। এর মাঝে মুমতায ১৪জন।
মেধা তালিকায় স্থান লাভ করেছে ৬ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ