আওয়ার ইসলাম ডেস্ক: গ্লোবাল কওমি এডুকেশন ইনস্টিটিউট। দেশের একটি আরবি, ইংরেজি, বাংলাসহ একাধিক বিষয়ের সমন্বয়ে পরিচালিত অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের শীর্ষ আলেম মুফতী মিজানুর রহমান সাইদ এর তত্বাবধানে ও অধ্যাপক মাও. মানফুজুর রহমানের পরিচালনায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশব্যাপী বেশ সুনাম কুঁড়িয়েছে। দেশে তারাই প্রথম ‘ইংলিশ হিফজ মিডিয়াম বিভাগ’ চালু করেছেন। ‘ইংলিশ মিডিয়াম মাদানি নেসাব’ও প্রতিষ্ঠা করেছেন তারা। এছাড়া সারাবছরই ‘ইংলিশ স্পোকেন কোর্স’ পরিচালিত হয় এ প্রতিষ্ঠান থেকে।
মাদরাসা শিক্ষার্থীদের জন্য আরবি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় শতভাগ দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৬ মাসব্যাপী ইংরেজি ভাষা শিক্ষা কোর্স চালু করেছেন তারা।
গ্লোবাল কওমি এডুকেশন ইনস্টিটিউট ঢাকার লক্ষ্য ও উদ্দেশ্য: বর্তমান ইসলামের চিরশত্রু ব্লগার ইহুদী-খৃস্টানরা ফেইসবুক, ইন্টারনেট, প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে ইংরেজি ভাষায় ইসলামের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চালাচ্ছে। তাই তাদের সকল ষড়যন্ত্র সরাসরি নিজেরা বুঝে ও তার দাঁতভাঙ্গা জবাবসহ
আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় খেদমত তথা কোরআন-হাদীসের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে একজন শিক্ষার্থী; সে লক্ষ্যে কাজ করছে গ্লোবাল কওমি এডুকেশন ইনস্টিটিউট।

ছয় মাস ব্যাপী ইংরেজি ভাষা শিক্ষা কোর্সের বৈশিষ্ট্য:
১. ইংরেজি ভাষার উপর উচ্চতর ডিগ্রীধারী ও সুদক্ষ আলেমেদীন শিক্ষকমণ্ডলী দ্বারা কোর্সটি পরিচালনা করা হয়।
২. প্রাথমিক স্তর থেকে উচ্চতর মাধ্যমিক স্তরের ইংরেজি পাঠ্য পুস্তকের সবক প্রদান।
৩.শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আবাসিক অবস্থান করে রাত-দিন ২৪ ঘন্টার মধ্যে ১৪ ঘন্টা অধ্যয়ন করানো হয় এবং শিক্ষার্থীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া হয়। যাতে একজন প্রাথমিক স্তরের শিক্ষার্থী একাডেমিক শিক্ষা সমাপনান্তে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী মানের যোগ্য হয়ে গড়ে ওঠে। ২৪ ঘন্টা ইংরেজি কথোপকথন বাধ্যতামূলকসহ ইংরেজি যোগ্যতা অর্জনের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিতে পারদর্শী করে গড়ে তোলা হয়। একই সাথে মাতৃভাষা বাংলায় প্রবন্ধ লিখন, অনুবাদ, বিতর্ক, মুক্ত আলোচনা, বক্তৃতা, সাংবাদিকতা ও উপস্থাপনায় যোগ্য করে গড়ে তোলা হয়। ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জনের জন্য প্রতিদিন