মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার ভর্তি শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের শীর্ষ মুফতি মাওলানা মিজানুর রহমান সাঈদ পরিচালিত রাজধানীর কুড়িল এলাকায় অবস্থিত দীনি শিক্ষা প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র নতুন বর্ষের ভর্তি কার্যক্রম আগামীকাল বুধবার ৬ শাওয়াল (১৯ মে) থেকে শুরু হবে। চলবে ২২ মে পর্যন্ত। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাদরাসার মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

গত ১১ বছর আগে প্রতিষ্ঠিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার আজ দেশ-বিদেশের সব জায়গায় বেশ পরিচিত। ভালো পড়ালেখার জন্য সুনাম কুঁড়িয়েছে সর্বত্র। দেশের উল্লেখযোগ্য দশটি ইফতা বিভাগের অন্যতম একটি ইফতা বিভাগ এটি। মাদরাসার মহাপরিচালক মুফতি মজিানুর রহমান সাঈদ ছাত্রদের নিজের দরসে আধুনিক বিষয়গুলো হাদিসের সাথে মিলিয়ে পাঠদান করান। মুফতি মিজানুর রহমান সাঈদ পাকিস্তানের করাচিতে মুফতি তকী উসমানির কাছে পড়াশোনা করেছেন। মুফতি তকী উসমানির খাস শাগরেদও তিনি। এ সুবাদে মুফতি মিজানুর রহমান সাঈদের দরসে তকী উসমানির ইলমের ঘ্রাণ পাওয়া যায়। কেমন যেনো ক্লাসটি করাচির মুফতি তকী উসমানিরই দরস। ছাত্রদের অত্যন্ত আমানতদারীর সাথে তিনি দরস দিয়ে থাকেন বলে নাম আছে তার।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে গণ-জমায়েত না করে পৃথক পৃথক পরীক্ষা গ্রহণ করা হবে। এক্ষেত্রে অন্যবারের তুলনায় পরীক্ষায় যথেষ্ট শিথিলতা প্রদর্শন করা হবে। ভর্তিচ্ছু তালিবে ইলমকে যথা সময়ে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মাদরাসার নাজিমে তালীমাত।

ভর্তি হতে যা যা লাগবে:
* মিশকাতের জন্য শরহেবেকায়া জামাতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। দাওরায়ে হাদিসের জন্য মিশকাতের ফলাফল। তাখাসসুসাতের জন্য হাইআতুল উলয়ার ফলাফল অথবা মিশকাত ও দাওরার দ্বিতীয় সাময়িক পরীক্ষার নম্বরপত্র।
* জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি।
* পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

ভর্তি ফি ও আনুষাঙ্গিক খরচ:
ফরম ফি: ২০০ (দুইশত) টাকা।
ভর্তি ফি: ২০০০(দুই হাজার) টাকা।
খাবার খরচ: নন যাকাত: ২৫০০ মাসিক।
ইমদাদী: সাধ্যানুযায়ী।
(খাবার তিন বেলা, দু’বেলা ভাত, একবেলা রুটি)

আমাদের বিভাগসমূহ ও কোটা:
*উচ্চতর ইসলামী আইন গবেষণা (ইফতা) বিভাগ (দুই বছর) ৪০জন।
*উচ্চতর হাদিস গবেষণা বিভাগ (দুই বছর) ২০ জন।
*উচ্চতর কুরআন গবেষণা (তাফসির) বিভাগ (এক বছর) ৩০ জন।
*আরবি সাহিত্য (আদব) বিভাগ (এক বছর) ৪০ জন।
*দাওরায়ে হাদিস ৬৫ জন।
*মিশকাত ৫০ জন।

যারা ভর্তি হতে আগ্রহী তারা নিন্মোক্ত লিংকের মাধ্যমে সকল তথ্য পূরণপূর্বক আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন এখন থেকেই করা যাবে।
https://shaikhzakaria.com/online-admission/

বি.দ্র. প্রত্যেকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ফরম সংগ্রহসহ যাবতীয় কাজ আঞ্জাম দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেলো। জরুরি যোগাযোগ: ০১৮১৯-২৫১০৭০, ০১৭১৫-৪০৫৯৫৩, ০১৬২৩-২২২২৪১

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ