সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ ২৫ বছর ব্যবহারের পর উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ হচ্ছে। ২০২২ সাল থেকে এই ওয়েব ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন না সাধারণ ব্যবহারকারীরা। মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

এক ব্লগপোস্টে মাইক্রোসফট বলেছে, আগামী বছরের ১৫ জুন থেকে এক্সপ্লোরার বন্ধ করে দেয়া হবে। কারণ এটি ব্যবহার শুধু ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজার ডাউনলেডেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। তাছাড়া অনেক ব্যবহারকারীও এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

‘বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোরার। তবে সেটি কেবল অন্য ব্রাউজারগুলো ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়’। এমন কথা এক সময় মানুষের মুখে মুখে ফিরত। মানুষের কৌতুক করে বলা এই কথাটি অবশ্য খুব একটা ভুলও নয়।

ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে এক সময় মানুষের ভরসা ছিল এক্সপ্লোরার। অনেকের অনেক স্মৃতিও আছে। তবে এখন ক্রোম-ফায়ারফক্স ব্রাউজার ছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারের তেমন কোনো কাজ নেই। সে কারণেই এটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের নিম্নমুখী এই জনপ্রিয়তার বিষয়টি আগেই বুঝতে পেরেছিল। আর তাই প্রতিষ্ঠানটি আরও একটি ব্রাউজার নিয়ে কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানটির নতুন ব্রাউজার ‘এজ’ ইতোমধ্যে সে জায়গা নিয়ে নিয়েছে। ফলে এই সিদ্ধান্ত প্রত্যাশিত।

মাইক্রোসফট এজের কর্মসূচি বিষয়ক ব্যবস্থাপক শিন লিন্ডারসে বলছেন, উইন্ডোজ ১০-এ এক্সপ্লোরারের ভবিষ্যত মাইক্রোসফট এজ। তাই উইন্ডোজ ১০-এর কয়েকটি সংস্করণে এক্সপ্লোরার-ইলেভেন ২০২২ সালের ১৫ জুনের মধ্যে বন্ধ করে দেয়ার এই সিদ্ধান্ত।’

ইন্টারনেট এক্সপ্লোরার যে বন্ধ করে দেয়া হবে সে বিষয়ে প্রযুক্তি বিশ্লেষকরা আগে অনুমান করেছিলেন। এমনকি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ওয়ানড্রাইভ, আউটলুক ও অন্যান্য ওয়েব সেবাও চলতি বছরের ১৭ আগস্ট থেকে ইন্টারনেট এক্সপ্লোরারে পাওয়া যাবে না।

-এএ