মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

আজ থেকে শুরু জামিআতুল বালাগ আল ইসলামিয়া ঢাকার ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘জামিআতুল বালাগ আল ইসলামিয়া ঢাকা’। রাজধানীর মধ্যবাড্ডা, আদর্শনগর এলাকায় অবস্থিত প্রাথমিক দীনী শিক্ষা এবং গবেষণামূলক উচ্চতর ইসলামী শিক্ষা ও দাওয়াহ বিষয়ক সেরা এক প্রতিষ্ঠানের নাম।

প্রতিষ্ঠানটিতে আজ শুক্রবার (৮ শাওয়াল) নতুন বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত নয় বছর আগে প্রতিষ্ঠিত জামিআতুল বালাগ আল ইসলামিয়া ঢাকা আজ দেশব্যাপী পরিচিত এক নাম। ভালো লেখাপড়ার জন্য সুনাম-সুখ্যাতি অর্জন করেছে সবার কাছে। দেশের উল্লেখ্যযোগ্য ইফতা বিভাগগুলোর মধ্যে অন্যতম একটি এ মাদরাসার ‘ইফতা বিভাগ’। দুই বছর মেয়াদী এ ইফতা বিভাগে দক্ষতা ও যোগ্যতার মানদণ্ডে ছাত্র তৈরির জন্য ইতোমধ্যে সবার দৃষ্টি কাঁড়তে সক্ষম হয়েছে।

এ মাদরাসায় ‘মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা’র ইফতা বিভাগের শিক্ষা কারিকুলামের অনুসরণে বছরে তিনটি সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করানো হয় ও তালীমী বিষয়ে মারকাযের উস্তাদগণের নির্দেশনা নেওয়া হয়। প্রতিষ্ঠানের অন্যান্য বিভাগগুলোতেও দক্ষ ও আদর্শ উস্তাদগণের নেগরানীর মাধ্যমে যুগ-উপযোগী উন্নতমানের পড়াশুনা এবং সুন্দর আদব-আখলাকে ছাত্রদের গড়ে তোলার জন্য মেহনত করা হয়।

বর্তমান করোনা পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থবিধি মেনে মাদরাসার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি ইচ্ছুক তালিবে ইলমকে যথাসময়ে মাদরাসায় উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান করা যাচ্ছে।

মাদরাসার বিভাগসমূহ: আত তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (মেয়াদকাল: ২ বছর)।
ইফতা বিভাগে ভর্তি পরীক্ষার বিষয়: লিখিত পরীক্ষা: হিদায়া ৩য় খন্ড ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।
প্রবন্ধ: বাংলা ও আরবী। মৌখিক পরীক্ষা : হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) ও প্রাসঙ্গিক যে কোন বিষয়।

মাদানী নেসাব: (১ম,২য় ও ৩য় বর্ষ) মাও. আবু তাহের মিসবাহ এর প্রণিত মাদানী নেসাব অনুযায়ী পাঠদান।

হিফয বিভাগ: কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে হাফেজ ছাত্রদের পরীক্ষার সুব্যবস্থা। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণের
সুব্যবস্থা।

নাযেরা বিভাগ: (শিক্ষাকাল : ১ বছর) কোমলমতি শিশুদের প্রহার ও মানসিক চাপের পরিবর্তে আদর সোহাগের মাধ্যমে শিক্ষাদান।
নূরানী বিভাগ: (ইশাআ‘তুল কুরআন একাডেমী) জেনারেল (বাংলা, অংক, ইংরেজী শিশু – ৫ম শ্রেণী) ও কুরআন শিক্ষার সমন্নয়ে গঠিত।

যোগাযোগ: মাওলানা খায়রুল ইসলাম কাসেমী, (মুহতামিম অত্র মাদরাসা)
ইফতা : (৪ বছর) মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা, ০১৮১৭৫১০১৮০
মাওলানা নূরুদ্দীন, (আমীনুত তালীম অত্র মাদরাসা) ০১৭৩৫৮৪৮০৩২, অফিস: ০১৮৩৪৫২৪২৮৫

যাতায়াত: মধ্যবাড্ডা লিংকরোড থেকে পূর্বদিকের গলিতে, মাকতাবাতুল আযহার যাওয়ার পথে মেডিলিংক হাসপাতালের পিছনে শ-৫৮, আদর্শনগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ