সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

প্রকাশিত হয়েছে দেওবন্দ মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানির ‘মাযহাব কি মানতেই হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: সম্প্রতি বর্তমান বিশ্বের ঐতিহাসিক ইসলামি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নুমানির নন্দিত গ্রন্থ ‘মাযহাব কি মানতেই হবে’ প্রকাশিত হয়েছে।

মাযহাব বিষয়ে পাঠক নন্দিত উর্দূ বক্তৃতার সংকলন ‘তরকে তাকলিদ আওর উসকা আঞ্জাম’ এর বাংলা রূপায়ন ‘মাযহাব কি মানতেই হবে’। এ গ্রন্থটিকে বাংলা অনুবাদ সাহিত্যের এক নতুন সংযোজন বলে মনে করছেন দেশের বিজ্ঞ আলেমগণ।

গ্রন্থের শুরুতে গবেষণালব্ধ দু’টি ভূমিকা লেখেছেন দেওবন্দের সাবেক শিক্ষাসচিব, ঐতিহাসিক তারানায়ে দারুল উলুম দেওবন্দ রচয়িতা, ভারতের বরেণ্য শিক্ষাবিদ মাওলানা রিয়াসত আলী বিজনুরি রহ. ও বাংলাদেশের প্রখ্যাত আলেম, রাষ্ট্র ও সমাজতত্তবিদ, লব্ধপ্রতিষ্ঠ লেখক-সম্পাদক, দার্শনিক আলেমে দীন মাওলানা উবায়দুর রহমান খান নদভি।

আল্লামা আবুল কাসেম নুমানির অনুমতিক্রমে এ গ্রন্থের বাংলা রূপায়ন ও টিকা সংযোজন করেছেন তারই একান্ত আস্থাভাজন শিষ্য, প্রতিনিধিত্বশীল লেখক, অনুবাদক জামিয়া কারিমিয়া রামপুরার মুফতি ও শিক্ষক মাওলানা আবুল ফাতাহ কাসেমি।

গ্রন্থ সম্পর্কে মাওলানা উবায়দুর রহমান খান নদভি বলেন, ‘উল্লিখিত বিষয়ে গ্রন্থটি খুবই তথ্যবহ বলে আমি মনে করি। আমার আস্থাভাজন স্নেহাষ্পদ মাওলানা আবুল ফাতাহ কাসেমি বাংলাভাষী পাঠকদের জন্য এর বাংলা অনুবাদ করে একটি প্রশংসনীয় কাজ করেছেন’।

গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাবাজারের নুরুল কুরআন প্রকাশনী। রকমারিসহ দেশের অভিজাত লাইব্রেরিগুলোতে ইতোমধ্যে তথ্যবহুল এ গ্রন্থটি পাওয়া যাচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ