সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

আইনুদ্দীন আল আজাদ রহ. আমাদের চেতনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী।।

ইতিহাস মানুষকে ভাবায়, সমাজকে তাড়িত করে। ইতিহাসে সব ঘটনা স্থান পায় না। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়- যা কিছু ভালো, যা কিছু মানব সভ্যতার জন্য আশীর্বাদ। ইতিহাসের এই ধরাবাধা নিয়ম মেনেই আমাদের ইতিহাসে স্থান করে নিয়েছেন আইনুদ্দীন আল আজাদ রহ.।

আইনুদ্দীন আল আজাদ রহ.। তিনি গায়ক। তিনি সুর সম্রাট। তাঁর গান একটা প্রজন্মকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। ইসলামি সঙ্গীতের এই কারিগরের গানের কথা ও সুর আচ্ছন্ন করেছে এ প্রজন্মকেও।

আমার মাঝে মধ্যেই মনে হয়, কাজী নজরুল ইসলামের এই বাংলায় কবি মতিউর রহমান মল্লিকের সময়কালে সবচেয়ে ভাগ্যবান ইসলামী সংগীতের সাধক ছিলেন আইনুদ্দীন আল আজাদ রহ.।

আইনুদ্দীন আল আজাদ রহ. নিছক একটি নাম নয়। আইনুদ্দীন আল আজাদ একটি চেতনা। একটি জাগরণের নাম। তাঁর প্রতিটি গান ও সুর পুরোটা জুড়েই ছিলো ইসলামি জাগরণ।

১৮ জুন, ২০১০। আজকের মতো সেদিনও ছিলো শুক্রবার। আমরা হারিয়ে ফেললাম আমাদের জাগরণকে। আমাদের চেতনাকে। দেখতে দেখতে পার হয়ে গেলো সেই প্রিয় মানুষটির না থাকা ১১ বছর। মহান রবের দরবারে আমাদের চেতনার বাতিঘরের  আ’লা মাকামের আর্জি করছি।

লেখকঃ আলেম, প্রাবন্ধিক ও কলেজ শিক্ষক

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ