সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য আজাদ সন্ধ্যা ও অনলাইন বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের প্রয়াত সঙ্গীতশিল্পী ও সুর সম্রাট মাওলানা আঈনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য আজাদ সন্ধ্যা ও অনলাইন বইমেলা।

আজ শুক্রবার (১৮ জুন) রাত ৯ টায় ‘আওয়ার ইসলাম টিভি’ ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত এ প্রোগ্রামের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন সাড়া জাগানো ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ প্রন্থের প্রকাশক ‘মাকতাবাতুল ইত্তিহাদ’। অনুষ্ঠানটির আয়োজক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আজাদ সন্ধ্যার লাইভে উপস্থিত থাকবেন নন্দিত নাশিদ শিল্পী সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামানসহ কলরবের পুরো পরিবার। অনুষ্ঠানে অনলাইন বইমেলার উদ্বোধন করবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

মাকতাবাতুল ইত্তিহাদ এর প্রকাশক ও কর্ণধার মাওলানা মোহাম্মদ ইসহাক জানিয়েছেন, বর্ণাঢ্য আজদ সন্ধ্রাকে উপলক্ষ করে সপ্তাহজুড়ে চলবে অনলাইন বইমেলা। মেলায় আমাদের প্রকাশিত সকল বইয়ে ৫৫% ছাড় থাকবে। আর সাড়াজাগানো অনুবাদগ্রন্থ ‘মুসলিম উম্মাহর ইতিহাস’- এ থাকবে ৬০% ছাড়। বইয়ের জন্য সরাসরি কিংবা অনলাইন বুকমার্ট ‘রকমারি’তে যোগাযোগ করার অনুরোধ করছি।

মেলা সংক্রান্ত যে কোন তথ্য জানতে যোগাযোগ করুন। মো. শামীম- ০১৩০৯৭২৭৩৬১ ও মো. সানাউল্লাহ-০১৭৮৯৮৭৩৬৭৯।

অনুষ্ঠানের বিষয়ে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব জানান, ‘মাওলানা আঈনুদ্দিন আল আজাদ রহ. ছিলেন ইসলামী ভাবধারার সঙ্গীতের দিকপাল। আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে তাঁকে স্মরণ করে এই বইমেলা ও আজাদ সন্ধ্যা। আমি এ অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

এছাড়া অনুষ্ঠানে আলোচনায় থাকবেন আলেম ও সাংবাদিক মাসউদুল কাদির। অনুষ্ঠানজুড়ে কলরব শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা তো থাকছেই। বিশেষত মাওলানা আঈনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি এর রেকর্ড করা গানগুলো বারবার বেজে উঠবে অনুষ্ঠানজুড়েই। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আওয়ার ইসলামের সাব-এডিটর কাউসার লাবীব।

এমডব্লিউ/