সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

হারানো ফোন থেকে গুগল অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন প্রায় সব স্মার্টফোনেই গুগল অ্যাকাউন্ট লগ-ইন করা থাকে। এতে ব্যবহারকারীর বহু ব্যক্তিগত তথ্য থাকে। কোনো কারণে স্মার্টফোন হারিয়ে গেলে সব তথ্যই অন্যের নিয়ন্ত্রণে থাকার ঝুঁকি থেকে যায়।

অনেকেই বলেন, হারিয়ে যাওয়া স্মার্টফোনে লগ-ইন হওয়া গুগল অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া উচিত। কিন্তু কীভাবে?

কীভাবে হারিয়ে যাওয়া স্মার্টফোন থেকে লগ-ইন করে রাখা গুগল অ্যাকাউন্ট ডিলিট করবেন-

এ জন্য যে কোনো স্মার্টফোনের ব্রাউজার থেকে গুগল ইন্টারফেস ওপেন করুন। তারপর হারানো স্মার্টফোনের লগ-ইন থাকা অ্যাকাউন্টটি লগ-ইন করুন। এরপর ডান দিক প্রোফাইল ছবি সিলেক্ট করুন এবং ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।

এবার ‘সিকিউরিটি’ ট্যাব ওপেন করুন এবং ‘ইওর ডিভাইস’ সেকশন থেকে ‘ম্যানেজ ডিভাইস’ অপশন সিলেক্ট করুন। তারপর হারানো ডিভাইসটি তালিকায় সিলেক্ট করুন। এরপর ‘লগ-আউট’ সিলেক্ট করুন।

সবশেষে পপ-আপ মেসেজ ‘কনফার্ম’ করুন। ব্যাস, এর মাধ্যমে আপনার হারানো স্মার্টফোনে লগ-ইন হওয়া অ্যাকাউন্টটি লগ-আউট হয়ে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ