শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বড় ভাইসহ ১১ বিখ্যাত নাগরিককে আসামি করে মামলার হুমকি কাদের মির্জার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলা করার ঘোষণা দিয়েছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জে আগামীতে সহিংসতায় কেউ মারা গেলে তিনি এ পদক্ষেপ নিতে চান বলে জানিয়েছেন।

শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টায় এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন বসুরহাট পৌরসভার মেয়র। পরে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও শনিবার সকাল ৮টায় আবারও তা পোস্ট করেন।

No description available.

ফেসবুক স্ট্যাটাসে আবদুল কাদের মির্জা বলেন, ‘কোম্পানিগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয়, তাহলে এক নম্বর আসামি করা হবে ওবায়দুল কাদেরকে, দুই নম্বরে উপজেলা চেয়ারম্যান সাহাবদ্দিন, তিন নম্বরে একরাম চৌধুরী, চার নম্বরে নিজাম হাজারী, পাঁচ নম্বরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা, ছয় নম্বরে নোয়াখালীর ডিসি, সাত নম্বরে নোয়াখালীর এসপি, আট নম্বরে কোম্পানিগঞ্জের ওসি, নয় নম্বরে কোম্পানিগঞ্জের ওসি তদন্ত, ১০ নম্বরে কোম্পানীগঞ্জের ইউএনও, এগারো নম্বরে কোম্পানীগঞ্জের এসিল্যান্ডকে আসামি করা হবে। তার পরে অন্যদের আসামি করা হবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ