সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ফেসবুক, গুগল ও আমাজনের পর ভ্যাট নিবন্ধন নিল মাইক্রোসফট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নিয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) মাইক্রোসফটকে এই নিবন্ধন প্রদান করে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট।

সিঙ্গাপুরের ঠিকানায় মাইক্রোসফট রিজিওনাল সেলস পিটিই লিমিটেড নামে সংস্থাটি নিবন্ধন পেয়েছে। নিবন্ধন নেওয়ায় মাইক্রোসফট এখন থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেবে। ফলে তাদের রিটার্ন যাচাই-বাছাই অর্থাৎ অডিট করতে পারবে ভ্যাট কর্তৃপক্ষ।

মাইক্রোসফটের বিআইএন গ্রহণ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে জানান, ‘দেশে যেসব অনাবাসী প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রচার করে এর মধ্যে ফেসবুক, গুগল ও আমাজনের পর ভ্যাট নিবন্ধন নিয়েছে মাইক্রোসফট। এর ফলে এখন থেকে আমাদের নিকট রিটার্ন দাখিল করবে এই প্রতিষ্ঠানটি। আমরা অডিট করতে পারব।’

উল্লেখ্য, মাইক্রোসফট বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি সফটওয়্যার ও অ্যাপস বিক্রি করে থাকে। এ ছাড়া ইয়াহুর কার্যক্রম মাইক্রোসফটের সঙ্গে যুক্ত। সে জন্য ইয়াহু যেসব সেবা দেয় তার বিপরীতেও ভ্যাট দিতে হবে।

অবশ্য এত দিন মাইক্রোসফটের সেবার বিপরীতে ভ্যাট কেটে রাখা হতো। মাইক্রোসফটের বিলের টাকা বিদেশে পাঠানোর সময় ভ্যাটের টাকা কেটে রাখা হয়। ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখে।

এর আগে, জুন মাসে ফেসবুক এবং মে মাসে গুগল ও আমাজন ভ্যাট নিবন্ধন নেয়।

এমডব্লিউ/