মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিএনপিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে দুরবিন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, করোনাকালে বিএনপির নেতারা জনগণের পাশে দাঁড়ায়নি।

রোববার (৪ জুলাই) সকালে ধানমন্ডি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই। তারা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে।’

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ২ কোটি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল এটা করেনি। দলমত নির্বিশেষে সবাইকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং খাদ্য সহায়তা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ