শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

হেলথ অ্যাপ আনছে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেলথ কেয়ার অ্যাপ আনছে সার্চ ইঞ্জিন গুগল। এই অ্যাপের সাহায্যে আপনার সমস্ত মেডিক্যাল রেকর্ডস এক জায়গায় নিয়ে আসা যাবে।

৯১ মোবাইলস ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ইতোমধ্যে গুগল হেলথ অ্যাপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।

টিপস্টার ইশান আগরওয়াল টুইটারে এই অ্যাপের স্ক্রিনশট শেয়ার করেছেন। বিভিন্ন হেলথ কেয়ার প্রোভাইডারের কাছ থেকে এই অ্যাপে চিকিৎসার নথি নেওয়া যাবে।

ইশান আগরওয়ালের পোস্ট করা স্ক্রিনশটে লেখা রয়েছে, 'আপনার সব ডাক্তার ভিজিটকে একই জায়গায় একত্রিত করে চিকিৎসা সংক্রান্ত সব তথ্য দেখে নিন। আপনার সব চিকিৎসা সংক্রান্ত অ্যাকাউন্টও লিঙ্ক করুন।'

এছাড়াও, নতুন গুগল হেলথ অ্যাপের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত তথ্য বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করা যাবে। পাশাপাশিই আবার সব অ্যাকাউন্ট থেকে আপনার চিকিৎসা সংক্রান্ত নথি এক জায়গায় করার জন্য প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এই এপিআই তৈরি করতে পারে গুগল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ