মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিরামের টিকা কবে আসবে তা বলতে পারব না: স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের টিকা কবে আসবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

তিনি বলেন, ‘এই টিকা পাওযার জন্য যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আমরা বিশ্বাস করি- দ্রুত এ টিকা আমরা পেয়ে যাব। কোভিশিল্ডের টিকা আসলে, যারা প্রথম ডোজ নিয়ে অপেক্ষায় আছেন তাদেরকে অগ্রাধিকারভিত্তিতে দেয়া হবে।’

বুধবার (৭ জুলাই) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে, দেশে টিকা নিতে ৬ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৭২ লাখ ৯৩ হাজার ২৫৮ জন। কোভিশিল্ড প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নেন ৪২ লাখ ৯৩ হাজার ১৮১ জন। এখনো প্রথম ডোজের টিকা নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন ১৫ লাখের বেশি মানুষ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ