শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এরদোগানকে প্রশংসায় ভাসালেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াস প্রশংসায় ভাসিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে। তুর্কি প্রেসিডেন্ট সম্পর্কে তিনি বলেন, এরদোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, যিনি অনেক কিছুই করেছেন।

স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডেন্ডিয়াস তুর্কি প্রেসিডেন্টের এমন প্রশংসা করেন।  খবর আনাদোলুর।

গ্রিসের আকাশসীমা লঙ্ঘন, সমুদ্র থেকে তেল ও গ্যাস তোলা এবং সাইপ্রাসসহ নানা বিষয় নিয়েই তুরস্কের সঙ্গে গ্রিসের মতবিরোধ চলছে। এতকিছুর মধ্যেও তুরস্ককে ঠিক পথে পরিচালিত করছেন এরদোগান। সে বিষয়ের দিকে ইঙ্গিত করে ডেন্ডিয়াস বলেন, আমরা মানি আর না মানি, তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের মতো তিনিও দীর্ঘদিন দেশটির ক্ষমতায় রয়েছেন এবং বিশ্বের দরবারে দেশটি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাক্ষাৎকারে তুরস্কের সঙ্গে গ্রিসের চলমান বিরোধ দূর করতে দুই দেশের মধ্যে চুক্তি গুরুত্বপূর্ণ বলে জানান নিকোস ডেন্ডিয়াস।

তিনি বলেন, আমাদের মধ্যে থাকা মতবিরোধ দূর করতে এখনও অনেক পথ বাকি।  দুই দেশের মধ্যে চুক্তি হওয়া জরুরি।

ডেন্ডিয়াস গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে সরাসরি আলোচনার বিষয়ে তার সমর্থনের কথা জানিয়ে বলেন, তুরস্কের প্রেসিডেন্ট ব্যক্তিগত পর্যায়ে অত্যন্ত অতিথিপরায়ণ এবং সহৃদয় ব্যক্তি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ