বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

সৌদি আরবের মামলায় মার্কিন গোপন তথ্য ফাঁসের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে সৌদি আরবের করা দুটি মামলায় মার্কিন সরকারের অত্যন্ত সংবেদনশীল গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য ওয়াশিংটন সৌদি বিচার বিভাগে হস্তক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের সাবেক স্পাইমাস্টার হিসেবে পরিচিত গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরির বিরুদ্ধে সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি যুক্তরাষ্ট্রে ও কানাডার আদালতে দুর্নীতির অভিযোগে মামলা করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘদিন গোপনীয় সন্ত্রাসবাদ বিরোধী অপারেশন নিয়ে কাজ করেছে।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও আল জাবরির মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের প্রকাশ ঘটলো এই মামলার মাধ্যমে।

আল জাবরিকে ইন্ধন দিয়ে আসছিলেন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। ২০১৭ সালে প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে মোহাম্মদ বিন নায়েফকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সৌদি আরবের রাজ পরিবারের শীর্ষ স্তরে শেক্সপিয়ারিয়ান বিরোধিতার ওপরই আলোকপাত করছে এই আইনি লড়াই। তবে তাদের এই আইনি লড়াইয়ে মার্কিন গোপন তথ্য ফাঁসের আশঙ্কায় আছে ওয়াশিংটন।

এপ্রিলে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় ম্যাচাসুটেসের এক আদালতে একটি বিরল আবেদন করে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তামূলক কার্যক্রমের ব্যাপারে উদ্বেগজনক তথ্য দেওয়ার উদ্দেশ্য ছিল আল জাবরির।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ