শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডারের আকষ্মিক পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনাধ্যক্ষ অস্টিন 'স্কট' মিলার সোমবার পদত্যাগ করেছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের অগ্রাভিযান অব্যাহত রয়েছে। বাইডেন প্রশাসন বলেছে, ৩১ আগস্ট হলো আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের শেষ দিন।

ভয়েস অফ আমেরিকাকে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি কাবুল পৌঁছেছেন। তিনি, সেখানে রয়ে যাওয়া বাদ বাকি সেনাবাহিনীর নেতৃত্ব নেবেন এবং একটি সংক্ষিপ্ত নেতৃত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ওই সময় পতাকা হস্তান্তর করা হবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড অনুসারে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কাজ ৯০ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর সুরক্ষায় সহায়তা করতে এক হাজারেরও কম সেনা সেখানে অবশিষ্ট রয়েছে। বেশিরভাগ আমেরিকান সেনা এবং সরঞ্জামাদির স্থানান্তর সম্পন্ন হয়েছে। সূত্র : ভোয়া

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ