শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

লেবাননে ইসরায়েলের গুপ্তচর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেবাননের নিরাপত্তা বাহিনী ইসরায়েলি এক গুপ্তচরকে আটক করেছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ বলেছে, ৩১ বছর বয়সী এক লেবাননি তেল আবিবের গুপ্তচরদের সাথে সহযোগিতা করে আসছিল। তাকে শনাক্ত করার পর সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সংস্থাটি আটক ব্যক্তির পুরো নাম প্রকাশ করেনি। সংক্ষেপে তার নাম এম ওয়াই বলে জানিয়েছে। বেকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আটক গুপ্তচরকে জিজ্ঞাসাবাদে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আটক ব্যক্তি এ কাজে জড়িয়ে পড়ার প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে ২০১৯ সালের শুরুতে ইসরাইলের নিরাপত্তা বিভাগে ইমেইল পাঠিয়ে নিজেই সহযোগিতা করার প্রস্তাব দেন।

এরপর ইসরাইলের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয় ও অর্থের বিনিময়ে তথ্য সরবরাহের প্রস্তাব দেয়। এরপর এই ব্যক্তি ইসরাইলের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠায়।

এর আগে গত বছরও লেবাননের নিরাপত্তা বাহিনী কিনদা আল খাতিব নামের এক ব্যক্তিকে ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে আটক করে। কিনদা আল খাতিব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদ আল হারিরির পার্টি তিয়ার আল মুস্তাকবালের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তিনি সব সময় হিজবুল্লাহর বিরোধিতা করতেন।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ