শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইউরোপে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ হয়েছে। শুধু জার্মানিতেই মারা গেছে একশ জন মারা গেছে। এছাড়া বেলজিয়ামে ২০ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিম ইউরোপে রেকর্ড বৃষ্টিপাতের কারণে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চল। বন্যার পানিতে দেশটির বেশ কিছু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আহরওয়েইলার শহরে অন্তত ১ হাজার ৩শ' জন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা জানান, নদীর পানি বেড়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই উপকূলীয় অঞ্চল তলিয়ে যায়।

এসময় নিরাপদে সরে যেতে পারেনি অনেকেই। উদ্ধারকাজ চালাতে ১৫ হাজার পুলিশ, সেনা ও জরুরি কর্মী মোতায়েন করেছে জার্মান সরকার। বেলজিয়ামের লিয়েজ শহরের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জার্মানি, বেলজিয়াম ছাড়াও নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডেও বন্যা দেখা দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ