শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঈদের নামাজ অনুষ্ঠিত হবে মসজিদুল আকসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জেরুসালেমের মুফতি বলেছেন, মসজিদুল আকসায় ২০শে জুলাই কোরবানী ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

ফিলিস্তিন এবং জেরুসালেমের মুফতি ও সেদেশের ফতোয়া সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান শেখ মুহাম্মাদ হুসাইন ঘোষণা করেছেন আল-আকসা মসজিদে মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৬:২০ ঘটিকায় কোরবানী ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি তার ফিলিস্তিনি দেশবাসীদের স্বাস্থ্য সুরক্ষা এবং করোনার ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করে ঈদের নামাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের সর্বশক্তিমান আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য পশু কোরবানী করার পরামর্শ দিয়েছেন। কারণ এর মাধ্যমে পরিবার ও আত্মীয়দের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়। এছাড়াও অভাবগ্রস্ত ও দরিদ্রদের প্রয়োজন মেটাতে সহায়তা করে।

কোরবানী ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে ফিলিস্তিনি নারীরা গাজা উপত্যকায় বাচ্চাদের জন্য খেলনা এবং পুতুল সরবরাহ করেছেন।

গাজা উপত্যকায় বেকার ফিলিস্তিনি নারীরা ২০২১ সালের কোরবান ঈদের ছুটিকে ব্যবহার করে অভাবী শিশুদের জন্য পুতুল তৈরী করেছে এবং এসকল পুতুল ঈদের দিনে শিশুদের মাঝে বিতরণ করা হবে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ