শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে ৩০ জন নিহত, আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন।

সোমবার দেশটির পাঞ্জাব প্রদেশের দেরা গাজী খানে ইনদুস হাইওয়েতে এ দুর্ঘটনা। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি সিয়ালকোট থেকে রাজনপুরের দিকে যাচ্ছিল।

দেরা গাজী খানের কমিশনার ড. ইনশাদ আহমেদ নারী ও শিশুসহ ২৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকর্মীরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে এবং লাশ ও আহতদের ডিএইচকিউ টিচিং হসপিটাল নিয়ে যায়।

পরে ডিএইচকিউ টিচিং হসপিটালের অধ্যক্ষ ড. আসিফ কুরেশি জানান, নিহতের সংখ্যা ৩০ জন হয়েছে।

হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, আহতের চারজনের অবস্থা সঙ্কটাপন্ন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিশেষ সহকারী ড. ফিরদাউস আসিক আউয়ান জানিয়েছেন, দুর্ঘটনাটি ছিল খুবই ‘দুঃখজনক ও বিষাদময়’।

সূত্র: ডন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ