সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সিনেমা জগত ছেড়ে ইসলামের পথে অভিনেত্রী সানাই মাহবুব (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেশ কয়েক বছর নাটক ও সিনেমায় অভিনয় করেছেন সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। তবে ক্যারিয়ারে সুবিধাজনক অবস্থানে যেতে পারেননি তিনি।সামাজিক মাধ্যমে আপত্তিকরভাবে নিজেকে উপস্থাপন করে বার বার মুখোমুখি হয়েছেন সমালোচনার।

এবার এই অভিনেত্রী ঘোষণা দিলেন অভিনয় ছাড়ার। একই সঙ্গে ইসলামের পথে নিজের বাকি জীবন অতিবাহিত করারও কথা এক ভিডিওবার্তায় জানিয়েছেন তিনি। যেখানে তাকে হিজাব পরে উপস্থিত হতে দেখা গেছে।

সানাই বলেন, ‘ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে। ’

একই সঙ্গে ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন, সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। কারো কাছে তার ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলারও অনুরোধ এই অভিনেত্রীর।সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢালিউডে পা রেখেছিলেন সানাই। কিন্তু সেই পথচলা ছন্দ মিলিয়ে ধারাবাহিক করতে পারেননি। অল্প সময়ের ফাঁকে কিছু সিনেমায় তিনি শুটিং করেছিলেন। তার একটি ‘ময়নার শেষকথা’। এটি মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ