শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লাহর প্রিয় যে দুই নবি সিজদায় মৃত্যু বরণ করেছিলেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সিজদাহ মানে এমন একটি অবস্থান যখন আমরা নম্রভাবে মাথা নীচু করে কপাল মাটিতে স্পর্শ করি। সুজূদের সবচেয়ে সুন্দর ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকটবর্তী হওয়া। ইসলামের অন্যতম সেরা মৃত্যু হল সিজদাহতে মৃত্যু বরণ করা। আল্লাহর ১ লক্ষ ২৪ হাজারের নবি পয়গাম্বরের মধ্যে কতজন নবি সিজদাহরত অবস্থায় মৃত্যু বরণ করেছেন এ বিষয়ে আমরা আজ আলোচনা করবো।

পবিত্র কালামুল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা মাত্র ২৫ জন নবির কথা আলোচনা করেছেন। তাদের আলোচনা ছাড়া বাকি নবিদের বিষয়ে আমরা জানি না বললেই চলে।

তবে বেশ কয়েকটি সূত্রে আল্লাহর প্রিয় দুই নবির বিষয়ে জানা যায়, তারা নামাজ আদায় অবস্থায় সিজদাতে ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে একজন হলেন, হযরত ইব্রাহিম আ. আর অপর জন হলেন হযরত দাউদ আ.।

হযরত ইব্রাহিম আ.। পবিত্র কুরআনে হযরত ইব্রাহিমের নাম উল্লেখ করা হয়েছে যা ৬৯ বার। হজরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গৃহ বা পবিত্র কাবা নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। তিনি তাঁর পুত্র হযরত ইসমাইল আ.) কে নিয়ে কাবা নির্মাণ করেন।

যদিও কুরআন তার জীবনী বিস্তারিতভাবে লিখেছে, তবে তার মৃত্যুর বিষয়ে কুরআনে কিছু পাওয়া যায় না। তবে একটি সূত্র তাঁর মৃত্যুর বিষয়ে আলোচনা করেছে। হযরত ইব্রাহিম নামাজ পড়ার সময় সিজদাহতে গিয়ে আর ওঠেননি। তিনি সিজদাহ অবস্থায়ে আল্লাহর দরবারে চলে যান।(আল-ইকতিফ বিম তাদ্মানুহু মাগাজি, ১:৪৩; সুবুল আল-হুদা, ১: ১৫৯) যদি আমরা হযরত ইব্রাহিমকে আল্লাহর প্রিয় বন্ধু খলিলুল্লাহ বলে অভিহিত করি তবে সুজুদে তাঁর মৃত্যুর অবাক হওয়ার কিছু নেই।

২.নবি দাউদ আ.। পবিত্র কোরআনে ১৬ বার নবি দাউদ আ. এর নাম উল্লেখ করা হয়েছে। হযরত দাউদ আ. এমন একজন নবি, যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যাবুর গ্রন্থ অবতীর্ণ করেছেন।

সূরা সাবার ১০-১১ আয়াত অনুসারে, নবি দাউদ আ.কে একটি অলৌকিক চিহ্ন দিয়ে মহামান্বিত করা হয়েছিল। অলৌকিক কাজটি হ'ল তিনি নিজের হাতে লোহা নরম করতে এবং এটি থেকে বর্ম তৈরি করতে পারতেন।

তিনি তৎকালীণ ফিলিস্তিন এলাকায় বসবাস করতেন। তিনি কীভাবে মারা গেল সে সম্পর্কে কোনও তথ্য নেই। তবে আল বিদায়াহ ওয়া আল নিহিয়াহর মতে নবি দাউদ আ. নামাজ আদায় করার সময় সিজদাহে মারা গিয়েছিলেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ