মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মানিকনগরে শুরু হয়েছে মেয়েদের নূরানী মুয়াল্লিমা প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মুগদা থানার মানিকনগরে সম্পূর্ণ নতুনভাবে শুরু হয়েছে ৪০ দিন ব্যাপী নূরানী মুয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স। মানিকনগরের ‘রাহমানিয়া দারুস সুন্নাহ ইসলামিয়া মহিলা মাদরাসা’ এর উদ্যোগে মেয়েদের জন্য বিশেষ এ কোর্স চালু করেছে মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদ।

মুফতি জুবায়ের আহমদ জানিয়েছেন, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রী ও বয়স্ক মহিলাদের জন্য বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক পরিচালিত সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার নিমিত্তে ৪০ দিন ব্যাপী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আবাসিক-অনাবাসিক ব্যবস্থাপনায় চলবে। কোর্স শেষে ছাত্রীদের সার্টিফিকেট ও উত্তীর্ণ সবার খেদমাতের ব্যবস্থা করা হবে।

এছাড়া মানিকনগরের এ মহিলা মাদরাসায় সারা বছরই বিভিন্ন কোর্সের পাশাপাশি শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ছাত্রী ভর্তি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদ কোর্স সম্পর্কে বলেন, ‘আমাদের সমাজে অসংখ্য মা-বোন আছেন, আবার স্কুল-কলেজে পড়ুয়া অনেক মেয়ে আছেন, যারা কুরআন শুদ্ধভাবে শিখতে চান। কিন্তু আবাসিক ব্যবস্থাপনায় পর্দার ভেতর থেকে কুরআন শিখার যথাযথ পরিবেশ পান না। তাদের জন্য আমরা ৪০ দিনের এ নূরানী মুয়াল্লিমা কোর্সটি চালু করেছি। আমাদের কোর্সে অনলাইন-অফলাইনে ভর্তি হওয়া যাবে ’

মানিকনগরের এ মহিলা মাদরাসায় ৪০ দিন ব্যাপী নূরানী মুয়াল্লিমা প্রশিক্ষণ কোর্সটি সারাবছরই প্রতি দুই মাস অন্তর অন্তর চলবে। তাই যারা কোর্সে অংশ নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। কোর্সের আবাসিক ছাত্রীদের জন্য ৩০০০ টাকা আর অনাবাসিক ছাত্রীদের জন্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোর্সে ভর্তি ও আনুষাঙ্গিক আরও বিষয় জানতে যোগাযোগ করুন মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদ এর সঙ্গে। যোগাযোগ নম্বর: 01915334145 (বিকাশ)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ