মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

কেন বুকে ব্যথা হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বুকব্যথা খুবই সাধারণ একটি লক্ষণ এবং এটি অনেক রোগের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু কী কী কারণে বুকে ব্যথা হয়? এ বিষয়ে জানিয়েছেন ইস্পাহানি আই ইনস্টিটিউট হসপিটালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আব্দুল মুহিত খান।

ডা. মো. আব্দুল মুহিত খান বলেন, বুকব্যথা বা চেস্ট পেইন বলতে মানুষ সাধারণত হার্টের ডিজিজকেই বোঝায়। কিন্তু হার্টের ডিজিজ ছাড়াও আরও অনেক কারণে বুকে ব্যথা হয়ে থাকে। বাচ্চাদের নিউমোনিয়া হলে, ব্রঙ্কাইটিস হলে বা তার গ্রোয়িং এজে বোন ডেভেলপমেন্টের সময় বুকে ব্যথা হতে পারে। ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেল যে তার হার্টের কারণ ছাড়াও মাসল থাকে, বোনস থাকে, সেই কারণেও হতে পারে। অথবা তার যদি ভালভুলার ডিজিজ থাকে, মাইট্রাল স্টেনোসিস, অ্যায়রটিক স্টেনোসিস; সে ক্ষেত্রেও বুকে ব্যথা হতে পারে। তবে ইয়াং বয়সের পরে যেটা আমরা অ্যাডাল্টে ধরি, ২০-২৫ বছরের পরে যে বুকে ব্যথাগুলো হয়ে থাকে, ওগুলো অনেক সময় হার্টের কারণে হয়ে থাকে। যখন কোনও পেশেন্টের পাঁচটা রিসপেক্টর থাকে, যেমন—ডায়াবেটিস, হারপারটেনশন, কোলেস্টেরল বেশি, ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট ডিজিজ থাকবে এবং যারা স্মোকার, তাদের বুকে ব্যথা হলে আমরা সাধারণত বেশি গুরুত্ব দিয়ে থাকি। যাদের এই পাঁচটা কজ থাকে, তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে বুকের ব্যথাটা হার্ট থেকে হতে পারে।

চোখ ও হার্টের সমস্যা এবং এর প্রতিকার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ