মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শায়খুল হাদিস আশরাফ উদ্দিন রহ. এর সহধর্মিনীর ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বরুড়া মাদ্রাসা ও কুমিল্লাস্থ কাসেমুল উলুম মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস হজরত মাওলানা আশরাফ উদ্দিন রহ. এর সহধর্মিনীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

আজ রোববার (১আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়ত মহাসচিব বলেন, আমাদের প্রিয় উস্তাদের সহধর্মিনীর ইন্তেকালে জাতি একজন মহীয়সী, আবেদা, সালেহা, মুত্তাকি, পরহেজগার ও আল্লাহওয়ালি নারীকে হারালো। তিনি তাঁর সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন। তারা দেশের শীর্ষস্থানীয় কওমি মাদরাসায় কোরআন-হাদিসের খেদমতে নিয়োজিত আছেন। লেখালেখির ময়দানেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা।

আল্লাহ রাব্বুল আলামিন উনার সদকায়ে জারিয়া নেক সন্তানদের কবুল করেন এবং তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।

উল্লেখ্য, বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা জুবায়ের আশরাফ ও মাওলানা জাফর আহমদ আশরাফী রহ. তার সন্তান এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত ক্বারি, হাফেজ মাওলানা আবু রায়হান তার মেয়ের জামাই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ