সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

মডেল মসজিদের বারান্দায় টিকটক শুটিং, ক্ষোভে ফুসছে জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় সম্প্রতি টিকটক ভিডিও শুটিং করেছেন কয়েকজন তরুণ-তরুণী। তাদের ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ওই তরুণ-তরুণীদের এখনো নাম-পরিচয় জানা যায়নি। তাদের শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি টিকটক ভিডিওটি ওই মসজিদের বারান্দায় ধারণ করা হয়। পরে এটি ফেসবুকে আপলোড হলে তুমুল সমালোচনা শুরু হয়। মসজিদের মতো একটি পবিত্র স্থানে এ ধরনের ভিডিও শুটিং করায় তারা দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

মিরাজুল ইসলাম নামের একজন বলেন, ‘সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ মসজিদের বারান্দায় এসে নোংরামি করতে পারে না। এরা বিক্রিত মানসিকতার। গ্রেফতার করে তাদের সাজা দেয়া হোক।’

এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে তাদের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করছে। তাদের একজনের বাড়ি দাউদকান্দির গোয়ালমারি ইউনিয়নে বলে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ