সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

জুলাইয়ে ২ কোটি ৬৫ লাখ টাকা ভ্যাট গুনতে হয়েছে ফেইসবুককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ কোটি ৬৫ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে।

ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেইসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান। বুধবার জুলাই মাসের ভ্যাট বাবদ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৭২২ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রমিলা সরকার বলেন, তিনটি প্রতিষ্ঠানের নামে এই ভ্যাট রিটার্ন জমা দিয়েছে ফেইসবুক। এরমধ্যে ফেইসবুক আয়ারল্যান্ড লিমিটেডের নামে ২ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৬৪৩ টাকা, ফেইসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ১৬ হাজার ৭৮৫ টাকা এবং ফেইসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেডের নামে ২ হাজার ২৯৪ টাকার ভ্যাট জমা হয়েছে।

এর আগে গত ১৫ জুলাই জুন মাসের ১৭ দিনের (১৩ জুন থেকে ৩০ জুন) প্রতিষ্ঠান তিনটি ২ কোটি ৪৪ লাখ টাকা ভ্যাট দিয়েছিল। সেটাই ছিল বাংলাদেশ সরকারকে দেয়া ফেইসবুকের প্রথম ভ্যাট।

এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। ফেইসবুক ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো গুগল, আমাজন ও মাইক্রোসফট।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ