সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বিদ্যুতের বিল সহজে কমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুতের বিল বেশি আসা বিষয়ে অভিযোগ থাকে প্রায় সবারই। নির্ধারিত বিলের চেয়ে বেশি আসলেই বাড়তি চাপ পড়ে। প্রতি মাসেই চেষ্টা করে বিদ্যুৎ বিল যেন কম আসে। কিন্তু সেটা আর হয় না। নিজের অজান্তেই আমরা প্রতিদিন বহু বিদ্যুৎ অপচয় করি। যার ফল আমাদেরই ভোগ করতে হয়। আসুন জেনে নেই বিদ্যুতের বিল কমানোর কিছু টিপস।

এক. অপ্রয়োজনে আলো জ্বালাবেন না

সকালে যদি ঘরে আলো থাকে তাহলে অহেতুক আলো জ্বালাবেন না। তেমন হলে যে ঘরে বসে কাজ করবেন সেই ঘরের জানলা খুলে দিন। ফলে আলোর সাশ্রয় হবে। খুব প্রয়োজন ছাড়া আলো একেবারেই জ্বালাবেন না। মাসের শুরুতেই বাড়ির সবাইকে এই বিষয়ে সতর্ক করে দিন।

অনেক সময় রাতের বেলায় সব ঘরে আলো জ্বালিয়ে রাখেন অনেকেই। যে ঘরে থাকবেন না সে ঘরে আলো জ্বালানোর কোনও প্রয়োজন নেই। বাড়িতে কোনও অতিথি এলে আলো জ্বালিয়ে রাখুন। কিন্তু, অহেতুক আলো জ্বালানোর প্রয়োজন নেই। কোনও ঘরে কাজ শেষ হয়ে যাওয়ার পর সেই ঘরের আলো বন্ধ করে দিন।

দুই. ঘর থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান বন্ধ করে দেবেন

অনেকেই কোনও ঘর থেকে বেরিয়ে লাইট, ফ্যান চালিয়ে রাখেন। সেটা যে বন্ধ করতে তা ভুলে যান। বিদ্যুতের খরচ কম করতে হলে এগুলো করবেন না। সব সময় ঘর থেকে বের হওয়ার সময় লাইট, পাখা বন্ধ করে দেবেন। বাড়িতে খুদে সদস্য থাকলে তাকে দায়িত্ব দিন এদিকে খেয়াল রাখতে ৷ এভাবে ছোটো থেকে তাকেও এই বিষয়ে সতর্ক করা যাবে।

তিন. বিদ্যুৎ চলে গেলে বাড়ির সব লাইট, ফ্যান বন্ধ করে দেবেন

বিদ্যুৎ চলে গেলে বাড়ির সব আলো পাখা বন্ধ করে দেবেন। অনেকেই কারেন্ট এসেছে বুঝতে পারার জন্য ঘরের আলো ও পাখা জ্বালিয়ে রাখেন। এটা একেবারেই করবেন না। একটা রুমে সুইচ অন করে সবাই বসে থাকুন। এতে এক ধাক্কায় বিল অনেকটা বেড়ে যায়। তাই কারেন্ট যাওয়ার পর সব বন্ধ করে দিন। সেদিকে খেয়াল রাখবেন। সেটাই আপনাকে বিদ্যুৎ আসার খবর দিয়ে দেবে।

চার. এলইডি আলোর ব্যবহার করুন

বাড়িতে এলইডি আলোর ব্যবহার বাড়ান। এতে বিদ্যুৎ কম লাগে। যে সব জায়গাতে বেশি আলোর প্রয়োজন রয়েছেন সেখানে এলইডি বাল্ব ও টিউবলাইট লাগান। দেখবেন বিল অনেক কম আসবে। বিশেষ করে বাথরুম, রান্নাঘর এই সব জায়গায় এই আলো লাগান। আর এলইডি টিউব লাইটের আলো অনেক বেশি হয়।

সারা বাড়িতে আলো জ্বালিয়ে না রেখে টাস্ক লাইটিং শুরু করুন। যেমন, দরকারে বই পড়ার জন্য রিডিং ল্যাম্প ব্যবহার করুন। টিভি দেখার সময় খুব বেশি আলোর প্রয়োজন পড়ে না, সেখানে কম পাওয়ারের এলইডি আলো লাগান। রান্না ঘরে আলোর প্রয়োজন খুব বেশি হয় সেখানেও এলইডি লাগান।

পাঁচ. নিয়মিত পরিষ্কার করুন

বাড়ির সব বাল্ব ও আলো নিয়মিত পরিষ্কার করুন। অনেক সময় ধুলো জমে à