সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. হকের উপর আমৃত্যু অবিচল ছিলেন: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন বাংলাদেশের ইসলামী অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। এদেশের ইসলামের বুকে যখন মুহুর্মুহু নাস্তিকেরা আঘাত করছিলো ঠিক তখনই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আগমন করেন। ইসলাম বিরোধী অপশক্তিদের সকল ষড়যন্ত্র পেরিয়ে তিনি হকের উপর আমৃত্যু অবিচল ছিলেন। তিনি ছিলেন লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ। তার ইন্তেকালে এদেশের ইলমি অঙ্গনে যে বিশাল শুন্যতা তৈরি হয়েছে তা সর্বদা অপূরণীয় থাকবে।

আজ শুক্রবার (২৭ আগষ্ট) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শিবু মার্কেটস্থ আই.এ.বি মিলনায়তনে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহ. স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির মুহতারাম সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন।

সভাপতি তার বক্তব্যে বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ) ছিলেন জ্ঞানের বাতিঘর। তার ইন্তেকালের পরও তার হাতে গড়া লক্ষ লক্ষ আলেমেদ্বীন এদেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। আগামীতে এদেশে ইসলামের বিরুদ্ধাচারণকারী অপশক্তিদের প্রতিবাদে তার প্রজ্ঞা,ঈমান এবং কর্মপন্থা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে।

বক্তব্য শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও প্রধান অতিথির দোয়া মোনাজাত এর মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশরাফ আলী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু বকর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আল-আমিন, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ আলী, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসেন ও সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ