শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শরীরের ব্যথা কমানোর ৩ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যে কোনো কারণেই শরীরে ব্যথা হতে পারে। বসা বা শোয়া ভঙ্গিমার কারণে অনেক সময় শরীর ব্যথা হতে পারে। আবার বেশি হাঁটলে পায়ে ব্যথা এমনকি হাতেও ব্যথা হতে পারে বিভিন্ন কাজ করার কারণে। কমবেশি সবাই কোনো না কোনো সময় এ সমস্যার মধ্যে দিয়ে যায়। শরীরে ব্যথা হওয়ার মুখ্য কারণের মধ্যে অন্যতম হচ্ছে ক্লান্তি। শরীর অত্যাধিক ক্লান্ত হলে আরও দুর্বল হয়ে পড়তে পারেন।

ফলে শরীরে বিভিন্ন রোগ ও প্রদাহ বাড়তে পারে। এছাড়াও শরীরে পানির ঘাটতি থাকলেও গায়ে, হাত-পায়ে যন্ত্রণা হতে পারে। পর্যাপ্ত পরিমাণ পানি না খেলে তার প্রভাব আমাদের শরীরেই পড়ে। তবে শরীরে এরকম ব্যথা হলে কীভাবে মুক্তি পাবেন? মাত্র ৩ উপায়েই শরীরের যে কোনো ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।

এক. শরীরে পানির ঘাটতি যেন না হয় সেদিকে নজর রাখুন। দৈনন্দিন বিভিন্ন কাজে শরীর অনেক পানি বেরিয়ে যায়। তাই শরীরে পানির ঘাটতি থাকলে তা আমাদের পেশির উপর বাড়তি চাপ সৃষ্টি করে।

দুই. আপনার খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর করে তুলুন। একটি ঠিকঠাক ডায়েট অনুসরণ করুন। যেখানে প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবকিছু পর্যাপ্ত পরিমাণে থাকবে। ডায়েটে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম রাখতে হবে।

তিন. শরীরে যেকোনো প্রদাহ দূর করতে বিভিন্ন মসলা উপকারী ভূমিকা রাখে। বিশেষ করে আদা, হলুদ, দারুচিনি, রসুন জাতীয় মসলাগুলো জয়েন্ট বা পেশির জন্য অত্যন্ত কার্যকর। এসব মসলা পাতে রাখলে সারবে শরীরের সব ধরনের ব্যথা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ