বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওমরা প্রত্যাশীদের জন্য সুখবর দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।সারিব সুইজা।।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পরবর্তী নির্ধারিত কোটা অনুযায়ী সৌদি আরব ওমরাহ হজযাত্রীদের আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত।

[caption id="" align="aligncenter" width="476"]May be an image of text মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

আল-আরাবিয়ার এক খবরে জানা যায়, হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আমর আল-মাদাহ বলেছেন, ওমরা যাত্রীদের আয়োজনে সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। হজ মন্ত্রণালয় নতুন ওমরাহ মৌসুমের শুরু থেকে হজযাত্রীদের সুযোগ -সুবিধা প্রদানে কোনো অসুবিধার সম্মুখীন হবে না ইনশাআল্লাহ।

ড. আমর আল-মাদাহ বলেন, হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিশ্বের প্রতিটি দেশের জন্য বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত কোটা তৈরি করেছে এবং সে কোটা অনুযায়ী আগত ওমরাহ হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ধরণের খেদমতের ব্যবস্থা রেখেছে।

তিনি আরো বলেন, আমরা আশা করছি যদি করোনা পরিস্থিতি অপরিবর্তীত থাকে, তাহলে আমরা কোনো অসুবিধার সম্মুখীন হব না। সূত্র, ডেইলি পাকিস্তান অনলাইন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ