মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

মোবাইল অপারেটরদেরই ইন্টারনেটের ধীরগতির সমাধান করতে হবে: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোবাইল ফোন অপারেটরদের অবশ্যই দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীরগতির সমস্যার সমাধান করতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীরগতি সমস্যার সমাধান করে মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করতে এক রিটের শুনানিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেছেন।

রিটের শুনানি দুই মাসের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারোয়ার পায়েল গণমাধ্যমকে জানান, “বিটিআরসি যেহেতু উদ্যোগ নিয়েছে তাই এ রিট শুনানি দুই মাস স্ট্যান্ডওভার (মুলতবি) রাখা হয়েছে।”

হাইকোর্ট বেঞ্চ আদালত রিটকারীর আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, দুই মাসের মধ্যে মোবাইল ফোনের ইন্টারনেট এবং নেটওয়ার্কের সমস্যার সমাধান না হলে কোর্টকে মেনশন করে জানাবেন। এই পিটিশনটি তখন শুনানির জন্য আবার আসবে।

আদালতে রিটের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ইশরাত হাসান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী রাষ্ট্রপক্ষে ছিলেন।

গত ৮ জুন মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীর গতি সমস্যার সমাধান করে গুণগতমান সম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটে গ্রাহকদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারনেটের গতি সেবা দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

মোবাইল ফোনের গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ল' রিপোর্টার্স ফোরামের সদস্য সাংবাদিক মেহেদী হাসান ডালিম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসানের পক্ষে আইনজীবী ইশরাত হাসান এ রিট করেন।

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক এবং টেলিটক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই রিটে বিবাদী করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ