সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

এদারা বোর্ড চলছে সংবিধানের বাইরে: অভিযোগ ভিত্তিহীন ও স্ববিরোধী দাবি মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসার সরকার স্বীকৃত সর্বোচ্চ শিক্ষাসংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অন্তর্ভূক্ত সিলেট অঞ্চলের কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ’।

৮০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এ বোর্ডের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলা হচ্ছে। গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে অভিযোগ তুলছেন বোর্ডেরই অপর কয়েকজন কর্মকর্তা। তারা বলছেন, ‘আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ’ চলছে সংবিধান বহির্ভূতভাবে।

যুক্তি হিসেবে অভিযোগকারীরা বলেছেন, ‘সংবিধানে আছে, বোর্ড রাজনীতিমুক্ত থাকবে।’ কিন্তু বর্তমানে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এদিকে বোর্ডের গত নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করে তারা বলছেন, সে নির্বাচনে জাল-জালিয়াতির ঘটনা ঘটেছে।

এসব নানা বিষয়ে অভিযোগ তুলে ধরে গত ৯ মে বর্তমান এদারার মহাসচিব মাওলানা আব্দুল বছীর-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সিলেটের শাহজালাল রহ. দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীসহ কয়েকজন শীর্ষ আলেম। লিখিত অভিযোগে আরও স্বাক্ষর করেন কৌড়িয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুহসিন আহমদ ও সোবহানীঘাট মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আহমদ কবীর। ১০ পৃষ্ঠার অভিযোগের কপিটি আওয়ার ইসলামের এ প্রতিবেদকের হাতে পৌঁঁছেছে।

তবে বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বছির বলেছেন, ‘তাদের অভিযোগ আমলে নিয়ে গত ১২ এপ্রিল ২০২১ তারিখে আমরা ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করি। সে কমিটি তদন্ত করে তাদের অভিযোগের সত্যতা পায়নি। তারা অভিযোগ করেছিলো, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী মুরাদপুর মাদরাসার সঙ্গে সংশ্লিষ্ট না থেকেও মাদরাসার সহকারী মুহতামিম পদের দায়িত্বশীল হিসেবে বোর্ডের সদস্য হোন। কিন্তু তদন্ত করে মাদরাসার সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়।’

এরপরও এদারার সর্বশেষ মজলিসে আমেলার বৈঠকে এসব অভিযোগ আমলে বোর্ডের বর্তমান সভাপতি শায়খ জিয়াউদ্দীন বলেছেন, ‘আমার নিজের কমতির কারণেই হয়তো এসব অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। এসব ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেন তিনি। এরপর সে মজলিসেই তাদের অভিযোগের বিষয়টি সুরাহা হয়। নতুন করে আবার কেনো এসব বিষয় নিয়ে আলোচনা আসছে?’ এমন প্রশ্à¦