শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শিক্ষা কাঠামোর সংস্কার ও সংকট নিরসনের দাবিতে ইশার শিক্ষা সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমদ আলী।।

বিদ্যমান শিক্ষা কাঠামোর সংস্কার ও চলমান সংকট নিরসনের দাবিতে শিক্ষা সমাবেশের আয়োজন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আগামীকাল১৭ সেপ্টেম্বর শুক্রবার (বাদ জুমা) শাহবাগ জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মাওলানা নুরুল বাশার আজিজী।

তিনি জানান,  বাংলাদেশে শিক্ষার দৈন্যদশা, বিগত ৫০ বছরেও সংকট কাটিয়ে উঠতে না পারার কারণ চিহ্নিত করা, এবং এসব সংকট নিরসনে বিভিন্ন প্রস্তাবনা, কোরআন হাদিসের আলোকে শিক্ষার গুরুত্ব তুলে ধরাসহ আরো বেশ কিছু বিষয় নিয়ে আয়োজিত হবে আগামীকালের শিক্ষা সমাবেশ।

এতে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সেক্রেটারি জেনারেল শেখ মোঃ আল-আমিন, কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম, কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, কেন্দ্রীয় মহানগর নেতৃবর্গসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এটি/ এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ