আওয়ার ইসলাম ডেস্ক: ‘আমরা পাঠদান-পদ্ধতি নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি, কিন্তু আমাদের সংস্কৃতি ও সামাজিক চাহিদা অনুযায়ী কোনো পদ্ধতির উদ্ভাবন করতে পারছি না। আমাদের শিক্ষাব্যবস্থা জ্ঞানমুখী না হয়ে ক্রমেই সনদমুখী হয়ে পড়ছে’। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত শিক্ষা সমাবেশের বিশেষ আকর্ষণ চরমপত্রে এসব বলা হয়েছে।
গতকাল শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় যাদুঘর চত্ত্বরে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে “বিদ্যমান শিক্ষা কাঠামো সংস্কার ও চলমান সংকট নিরসনের দাবিতে শিক্ষা সমাবেশে” চরমপত্র পাঠের আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
ইশা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে চরমপত্র পাঠ করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল,শেখ মুহাম্মাদ আল-আমিন।
চরমপত্রে বলা হয়েছে, ‘আমরা স্বাধীনতার ৫০ বছর পার করছি। কোনো দেশের জন্য সময়ের হিসাবে ৫০ বছর কম-না বেশি, এ নিয়ে মত-দ্বিমত থাকতে পারে। তবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে শিক্ষাব্যবস্থা ও এর কাঠামোকে সময়োপযোগী করার মতো যথেষ্ট সময় পাওয়া গেলেও শিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করা সম্ভব হয়নি, শিক্ষার বিদ্যমান সংকট নিরসনে তেমন তোড়জোড় লক্ষ করা যায়নি।
চরমপত্রে আরো বলা হয়েছে, বস্তুত শিক্ষাই সব শক্তির মূল- এই প্রবাদ বাক্যটি চারশো বছরের পুরনো। ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন কথাটি বলেছিলেন এবং তিনি তার যথার্থ ব্যাখ্যাও দিয়েছিলেন। শত শত বছর পরেও কথাটি তার মূল্য হারায়নি। শিক্ষাই শক্তি। শিক্ষা হচ্ছে যে কোন অর্থনৈতিক এবং রাজনৈতিক অঙ্গনের মূল চালিকা শক্তি। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর। আমাদের প্রিয় নবী (সা.) এর প্রতি ওহির প্রথম নির্দেশ ছিল, ‘পড়ো’। অর্থাৎ পবিত্র কুরআনেও সর্বপ্রথম শিক্ষা গ্রহনের আহবান করা হয়েছে। বস্তুত একটি জাতিকে উন্নতির ক্রমবর্ধমান পথে ধাবিত হতে গেলে ও চূড়ায় পৌঁছাতে হলে শিক্ষা ছাড়া অন্য কোন রাস্তা নেই।
আমাদের শিক্ষা ব্যবস্থা নানা রকম সংকটের মুখোমুখি।একদিকে এই সংকট সবার কাছে শিক্ষা না পৌঁছানোর এবং অন্যদিকে যাদের কাছে পৌঁছাচ্ছে তা যথাযথ মানসম্পন্ন না হওয়ার। এই সংকটের অন্যান্য দিকগুলো হলো প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া; পরীক্ষাগুলোয় বড় সংখ্যায় শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়া; শিক্ষা উপকরণ, গবেষণাগার, মানসম্পন্ন শ্রেণিকক্ষ অথবা গ্রন্থাগারের অপর্যাপ্ততা এবং যোগ্য শিক্ষকের অভাব থাকা। শিক্ষার্থীরা যে নোট বই ও কোচিং-নির্ভর হয়ে পড়ছে এবং গণিত ও ভাষার ক্ষেত্রে তাদের à