মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

ট্যাক্সিক্যাব চালিয়ে তিন বছরে কুরআন মুখস্থ করলেন ব্রিটিশ মুসলিম আবু হাফসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআন মুখস্থের স্বপ্ন থাকে অনেক মুসলিমের। আর এ স্বপ্ন পূরণে অনেক মুসলিম শিশু-কিশোর একটি দীর্ঘ সময় ব্যয় করেন। আবার অনেকে শত ব্যস্ততার মধ্যেও কুরআন হিফজের ধারাবাহিকতা অব্যাহত রাখেন।

ট্যাক্সিক্যাব চালিয়ে তিন বছরে কুরআন হিফজ করেন এক ব্রিটিশ মুসলিম। এমন ব্যস্ততার মধ্যে কুরআন মুখস্ত করা অবশ্য বিস্ময়কর ঘটনা। কিন্তু ইচ্ছে থাকলে উপায় হয়। তাই দীর্ঘ অধ্যবসায় ও পরিশ্রমের পর আবু হাফসা পুরো কোরআন মুখস্থ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আবু হাফসা বলেন, ‘আমি ট্যাক্সিতে কোরআন মুখস্থ শুরু করি। তখন আমার বয়স ৩০ বছর।

এই বয়সে কুরআন মুখস্থ করায় অনেকে বেশ অবাক হয়। আমি প্রথমে একটি ছোট কোরআনের কপি নিয়ে রাখি। ট্যাক্সি করে যাতায়াতকালে একটি আয়াত করে মুখস্থ করতে থাকি। এ সময় একটি আয়াত বার বার পাঠ করি। আবার যাতায়াতের সময় আরেক আয়াত পড়তে থাকি।’

‘আপনি প্রতিদিন এক পৃষ্ঠাকরে পড়লে এক পারা সম্পন্ন করতে ২০ দিন লাগবে। এভাবে পুরো কোরআন মুখস্থ করতে দেড় বছর সময় লাগবে। আমি ব্যক্তিগত ভাবে প্রতিদিন পড়তে পারিনি। অনেক সময় প্রতিদিন কোরআন পড়া আমার জন্য অনেক কঠিন ছিল। তাই আমার তিন বছর সময় লেগেছে।’ সূত্র: ইলমফিড

-ওআই,আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ