মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

যেসব কাজে লাগাতে পারেন ব্যবহৃত চা পাতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনে অন্তত দুই-তিনবার চা খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। বেশিরভাগ ক্ষেত্রে চা বানানোর পর পাতা ফেলে দেওয়া হয়। কিন্তু ব্যবহৃত চা পাতাও যে অনেক কাজে লাগানো যায় এটা অনেকেরই জানা নেই। যেমন-

ক্ষত কমাতে : রান্নাঘরে কাটাকাটি করতে গিয়ে হাত কেটে গেছে? ক্ষত সারানোর জন্য অ্যান্টিসেপটিক কিছু খুঁজছেন? সেক্ষেত্রে অন্য কিছু না খুঁজে চায়ের পাতা ব্যবহার করতে পারেন। কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষত সারাতে কাজে লাগে। এজন্য চায়ের পাতাগুলি একটু ভালো করে সিদ্ধ করে নিন। তারপর কেটে যাওয়া জায়গায় লাগান। তাহলে দ্রুত ক্ষত সেরে যাবে।

গাছের সার : ফোটানো চায়ের পাতা গাছের সার হিসেবে বেশ উপকারী। সেক্ষেত্রে চায়ের পাতা রোদে শুকিয়ে তার পর গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করুন।

কন্ডিশনার হিসাবে : শ্যাম্পু করার পর ঠিক মতো কন্ডিশনিং না করলে চুল হয়ে ওঠে নিষ্প্রাণ। সব সময়ে দোকান থেকে কেনা কন্ডিশনার না মেখে প্রাকৃতিক কন্ডিশনার দিয়েও চুলের যত্ন নিতে পারেন। এই রকমই একটি প্রাকৃতিক কন্ডিশনার হলো চা পাতা। এজন্য ফোটানো চায়ের পাতা সিদ্ধ করে নিন। শ্যাম্পু করার পর সেই পানি দিয়ে ধুয়ে নিলে চুল নরম হয়ে উঠবে।

জুতোর দুর্গন্ধ তাড়াতে : অনেকেরই জুতা থেকে দুর্গন্ধ বের হয়। এ সমস্যা থেকে নিস্তার পেতে গ্রিনটিতে ভরসা রাখুন। গ্রিনটির পাতা জুতোর ভিতরে এক দিন রাখলেই গন্ধ দূর হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ