মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এসএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের পর সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

এর আগে, পরীক্ষার সূচি সংক্রান্ত একটি খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপরই আজ সকালে এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গিয়েছিল, এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৮ নভেম্বর পরীক্ষা শেষ করার বিষয়ে অনুমোদন দেয়।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ জানান, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করতে অনুমোদন আসে।

এদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়ে থাকে। এবার করোনার কারণে পরীক্ষাগুলো পিছিয়ে আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণও পরিচালনা সংক্রান্ত নির্দেশনা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ