সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ফেনীতে ইমামকে মোটরসাইকেল কিনে দিলেন কাউন্সিলর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমায়ের আহমেদ।।

ফেনী সদর উপজেলার পাঠানবাড়ি জামে মসজিদে দীর্ঘ ১৬ বছর ধরে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন মাওলানা মিজানুর রহমান। নিয়মিত তিনি মোটরসাইকেলে করে মসজিদে যাতায়াত করেন। সম্প্রতি তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নেয় কিছু দুর্বৃত্ত। এরপর পায়ে হেঁটে মসজিদে যাতায়াত করতে শুরু করেন তিনি।

পায়ে হেঁটে মসজিদে ইমাম সাহেবের যাওয়া-আসায় কষ্টের কথা চিন্তা করে এলাকার কাউন্সিলর খালেক খান পাঠান মাওলানা মিজানুর রহমানকে একটি মোটরসাইকেল উপহার দেন।

কাউন্সিলরের এই ভালবাসায় আপ্লুত ইমাম মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন, গত ১৬বছর ধরে এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি। গত মাসে দুর্ঘটনাবশত আমার মোটর সাইকেলটি হারিয়ে যায়।
তবে আমার কষ্টের কথা বিবেচনা করে কাউন্সিলর সাহেব আমাকে একটি মোটরসাইকেল উপহার দেন।

তিনি বলেন, এটা আমার প্রতি এলাকার যুবক শ্রেণীর একান্ত ভালোবাসা বহিঃপ্রকাশ। আমি তাদের এই ভালবাসায় আপ্লুত।

এদিকে এলাকার কাউন্সিলর খালেক খান পাঠান বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আমাদের এলাকায় ইমামতির দায়িত্ব পালন করছেন মাওলানা মিজানুর রহমান। স্বভাবতই তার সাথে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তিনি আমাদেরকে অন্তর থেকে ভালবাসেন আল্লাহ তা'আলার জন্য। কিছুদিন আগে ফজরের পরে দূর্ঘটনাবশত তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এরপর মসজিদে যাতায়াতে তার কষ্টের কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা একটি মোটরসাইকেলের ব্যবস্থা করে দেই ইমাম সাহেবকে।

মসজিদের সহ-সভাপতি নুরুল্লাহ খান পাঠান বলেন, আমাদের কাউন্সিলর ইমাম সাহেবকে মোটরসাইকেল হাদিয়া দিয়েছেন। এটি অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, যদি আমাদের সব এলাকায় কাউন্সিলররা এভাবেই কাজ করে যান তাহলে তা ইসলাম এবং দেশের জন্য উপকার বয়ে আনবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ