শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যেভাবে ভাত রান্নার ফলে বাড়ছে ক্যান্সারের ঝুকি: সচেতনতা প্রয়োজন এখনই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের মতো বিশ্বের অনেক দেশের মানুষের প্রধান খাদ্য ভাত। পরিমিত ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। এটা রান্না করতেও খুব বেশি সময় লাগে না। এ কারণে ভাত জনপ্রিয় খাবারও বটে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হযেছে, অনেকেরই হয়তো জানা নেই, সঠিক পদ্ধতিতে রান্না করা না হলে ভাত শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। সাম্প্রতিক কিছু গবেষণা বলছে, সঠিকভাবে ভাত রান্না করা না হলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে।

সম্প্রতি ইংল্যান্ডের কুইন্স বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক সারা পৃথিবীর নানা প্রান্তের চালের নমুনা নিয়ে গবেষণা করেছেন। এতে দেখা গেছে, বেশির ভাগ জায়গার চালেই নানা ধরনের কীটনাশক প্রয়োগ করা হয়। আর্সেনিক জাতীয় এই কীটনাশক শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

আরও বেশ কয়েকটি গবেষণায় একই ফল দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ভাত থেকে স্তন, ফুসফুসসহ অন্যান্য ক্যান্সারের ঝুঁকি বাড়ে।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আর্সেনিক হল বিভিন্ন খনিজ পদার্থের মধ্যে উপস্থিত থাকা একটি রাসায়নিক। অনেকে দেশের ভূগর্ভস্থ পানিতে উচ্চ মাত্রার আর্সেনিক থাকে। যদি আমরা খাদ্য বা পানির মাধ্যমে দীর্ঘদিন রাসায়নিকের সংস্পর্শে থাকি, তাহলে শরীরে বিষক্রিয়া হতে পারে। এর ফলে কেউ বমি, পেটে ব্যথা এবং ডায়রিয়ার সমস্যা অনুভূত করতে পারেন, এমনকি ক্যান্সারেও আক্রান্ত হতে পারেন। গবেষণায় দেখা গেছে, চালে উচ্চ মাত্রার আর্সেনিক রয়েছে। এ কারণে ভাত যদি সঠিকভাবে রান্না না করা হয়, তাহলে এটি ভবিষ্যতে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

কুইন্স ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, চাল থেকে আর্সেনিক দূর করার সবচেয়ে ভালো উপায় হলো রান্না করার আগে পানিতে চাল ভিজিয়ে রাখা। এতে শতকরা ৮০ শতাংশ আর্সেনিক বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে রান্নার তিন- চার ঘণ্টা আগে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে ভালো ফল পাওয়া যাবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ