সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ধামাকার সিইওসহ দুজন রিমান্ডে, কারাগারে ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা ডটকমের সিইও সিরাজুল ইসলাম রানা ও সিস্টেম ক্যাটাগারি হেড ইমতিয়াজ হাসান সবুজের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর মহানগর সিএমএম আদালত। অপর ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর আদালতের নির্বাহী হাকিম ইকবাল হোসেন এ আদেশ দেন।

এর আগে, ২৩ সেপ্টেম্বর প্রতারণার অভিযোগে ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান এবং পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন ব্যবসায়ী উত্তর আউচপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মো. শামীম খান।

মামলা পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে র‌্যাব।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে পাঠিয়ে পুলিশ সাতদিনের রিমান্ড চাইলে আদালত দুদিন করে রিমান্ড দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ