সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

মাওলানা ইসহাক ওবায়দীর বর্ণাঢ্য জীবন: সফলতা ও অর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: মাওলানা ইসহাক ওবায়দী রহ. হাজার ১৯৪৮ সালের ৬ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন মজদিপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা হযরত মাওলানা বশির উল্লাহ রাহিমাহুল্লাহ তৎকালের কিংবদন্তিতুল্য একজন বড় মাপের আলেমে দ্বীন ও বুজুর্গ ব্যক্তি ছিলেন।

তার বাবা মরহুম শেখ মোহাম্মদ ইব্রাহীম ছিলেন মহারানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে ইংরেজিতে সোনার মেডেল প্রাপ্ত ইংরেজি সাহিত্যের একজন বুজুর্গ ও আদর্শ শিক্ষক। প্রাইমারি স্কুল শেষ না করেই জনাব ইসহাক ওবায়দী চট্টগ্রামের মাজহারুল উলুম ও পটিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষা লাভ করেন। পরে তিনি বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ওলামা বাজার মাদ্রাসায় দীর্ঘদিন অধ্যায়ন করে উচ্চতর শিক্ষা লাভ করেন এবং সেখান থেকেই সনদ গ্রহণ করেন।

মাওলানা ইসহাক ওবায়দী ছাত্রজীবন থেকেই লেখালেখির সাথে জড়িত। তার তেজস্বী লেখায় দেশপ্রেম, মানবতার প্রতি মমত্ববোধ ও সচেতনতা উপলব্ধি করা যায়। দীর্ঘদিন যাবৎ তিনি রেডিও বাংলাদেশ ঢাকা কেন্দ্রে নিউজরিল রিপোর্টার হিসেবে সংবাদ পরিবেশনের কাজ করেন।

১৯৮১ সালের মে থেকে তিনি হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর নির্দেশ ও পৃষ্ঠপোষকতায় ‘ইকরা’ নামের একটি আরবি পত্রিকা ও রহমত নামের একটি বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক এর কাজ করেন। ইসলামের ডাক নামক একটি পত্রিকায় তিনি দীর্ঘদিন যাবৎ নির্বাহী সম্পাদক ছিলেন।

১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হযরত হাফেজ্জী হুজুরের প্রেস সেক্রেটারি হিসেবে জনাব ওবায়দী বেশ খ্যাতি লাভ করেন। তিনি রেডিও-টেলিভিশনসহ জাতীয় পত্রিকার একজন স্বনামধন্য লেখক।

বৈশিষ্ট্যপূর্ণ তাফসীর তাফসীরে মারেফুল কোরআন এর অংশবিশেষ তিনি অনুবাদ করেছেন। শিশুদের জন্য তাঁর লেখা বেশ কয়েকটি সিরিজ বইসহ এ পর্যন্ত প্রায় ২০টি বই প্রকাশিত হয়েছে। যুগে যুগে নারী, মালফুজাতে হযরতজী মাওলানা ইউসুফ রাহিমাহুল্লাহ এবং সোভিয়েত রাশিয়া ভ্রমণ উপলক্ষে ভ্রমণকাহিনী হিসেবে লেখা ‘সোভিয়েত মুসলমানদের সাথে’ তার লেখা বহুল প্রচারিত বই।

তিনি এ পর্যন্ত সৌদি আরব, লিবিয়া, রোম, এথেন্সা, পাকিস্তান, ভারত, তাশকান্দ, সমর্কন্দ, আজারবাইজান ও মস্কো সফর করেছেন।

ইনসানিয়াত সেন্টার বাংলাদেশ, কোরআন প্রচার সংস্থা, গীতিকবি সংসদ, যৌতুক প্রতিরোধ আন্দোলনসহ অনেক প্রগতিশীল সামাজিক ও সাহিত্য সংগঠন এর তিনি কর্মকর্তা। মাওলানা ইসহাক ওবায়দী ঢাকার জামিয়া ফারুকিয়া ও নোয়াখালীর বশিরিয়া ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ৫ ছেলে মেয়ের জনক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ