কাউসার লাবীব: মাওলানা আশরাফ আলী নিজামপুরী বহুগুণে গুণান্বিত এক ব্যক্তিত্ব। ছাত্রদের কাছে তিনি একজন প্রিয় অধ্যাপক হিসেবে পরিচিত। বক্তৃতার ময়দানেও তার রয়েছে অসাধারণ ভূমিকা। আর লেখালেখির জগতে তো মাওলানা আশরাফ আলী নিজামপুরীকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মতো কিছু নেই।
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ.কে নিয়ে তার স্মৃতিকথা নিয়মিত প্রচার হবে আপনাদের প্রিয় নিউজ পোর্টাল আওয়ার ইসলামে। আজ থাকছে তৃতীয় পর্ব-
উভয় হযরতের রহস্যময় চোখের চাহনি আর মুচকি হাসি দেখে আমার বুঝার বাকি ছিল না যে, আমার ব্যাপারেই আলোচনা চলছে। উভয় হযরতের চোখে-মুখে সেদিন যে ঝিলিক দেখলাম তা সত্যই অপূর্ব! আজ ত্রিশ বছর পর এখনো সেই স্নেহময়ী দৃষ্টির কথা আমার মনে পড়লে আত্নার গভীরে প্রশান্তি অনুভব হয়।
আমি হযরতের কক্ষে প্রবেশ করার সাথে সাথেই বড় হযরত ছোট হযরতের দৃষ্টি আকর্ষণ করে চাটগাঁইয়্যা ভাষায় যা বললেন তার অর্থ হলো– "ওর খানা স্থগিত করে লাভ কি হলো‽ গতকাল দুপুরে সে তোমার মেহমান হয়েছে আর রাতে আমার মেহমান সুতরাং আজ দুপুর থেকে তার খানা চালু করে দিলে ভাল হবে" এভাবে অপ্রত্যাশিতভাবে আমার খানা চালু হয়ে গেল। আমি উভয় হযরতের আচরণে অভিভূত হলাম।
প্রিয় পাঠক! তোমার মুখে কি হাসি?! আমার চোখে তো পানি! তুমি কি উস্তায আর ছাত্রের সম্পর্ক কতটুকু ছিল, চিন্তা করেছ?!
তিনি তাঁর ছাত্রদেরকে বেশি বেশি লেখার কথা বলতেন কিন্তু তিনি নিজে কেন লিখতেন না, এই প্রশ্ন করা থেকে বিরত থাকার আরো একটি কারণ রয়েছে।
একবার তাঁকে কথাপ্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম- হযরত! হাটহাজারী মাদরাসা মাকবুল একটি মাদরাসা, এই মাদরাসায় লক্ষ লক্ষ টাকা আমদানি ও রপ্তানি, আমার জানামত আয়-ব্যয়ের হিসাবের পর বছরে কিছু টাকা জমাও থাকে। রাত জাগা কঠিন সাধনা ও পরিশ্রমের কাজ। তাহলে গেইটে পাহারাদারীর জন্য ছাত্রদের স্থলে দু'জন দারোয়ান নিয়োগ দিলে ভাল হতো না?!
হাটহাজারী মাদরাসার ঐতিহ্য, ইতিহাস ও বিভিন্ন ঘটনা সম্পর্কে হযরতের কাছে জিজ্ঞাসা করলে হযরত সুন্দরভাবে উত্তর দিতেন। একবার প্রশ্ন করেছিলাম হাটহাজারী মাদরাসায় শিক্ষক নিয়োগ দেয়ার পদ্ধতি কী বা শিক্ষক কিভাবে নিয়োগ দেওয়া হয়?
এরকম আরো অনেক প্রশ্ন কিন্তু দারোয়ানের ব্যাপারে প্রশ্ন করলে হযরত (রাহ.) খুব রেগে যান এবং আমার উপর ক্ষুব্ধ হয়ে সোà¦