মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমড়া অতুলনীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : আমড়া হল টক মিষ্টি স্বাদযুক্ত মাঝারি আকারের একটি দেশি ফল ।  এই ফলটি শুধু খেতেই সুস্বাদু নয়, গুণেও অনন্য।ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল আমড়া  ।বর্ষার স্যাঁতস্যাঁতে পরিবেশে কিছু রোগজীবাণু বাতাসে ভেসে বেড়ায়, নোংরা পানিতে বাসা বাঁধে। আমড়ায় থাকা  ভিটামিন 'সি' এইসব জীবাণু প্রতিরোধে কাজ করে।

গবেষণায় দেখা গেছে, আমড়াতে প্রাকৃতিক ভাবে এত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে এটা হৃদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।গবেষণা আরও বলছে, আমড়া শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়।আমড়া খেলে মুখের অরুচিভাব দূর হয়, ক্ষুধা বৃদ্ধি পায়। আমড়াতে ফাইবার থাকায় এটি কোষ্টকাঠিন্য রোধে বেশ উপকারী। সেই সঙ্গে এটি বদহজম কমাতেও সাহায্য করে।

দাঁতের মাড়ি শক্ত করতে আমড়া সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।প্রতি ১০০ গ্রাম আমড়াতে ৪৬ দশমিক ৪ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। যা দিনের প্রায় ৫০ ভাগ ভিটামিন সি এর চাহিদা পূরণ করে। এটা ত্বক ভালো রাখতেও সাহায্য করে।

১০০ গ্রাম আমড়াতে ২ দশমিক ৮ গ্রাম আয়রণ থাকে। যা দৈনিক আয়রনের ১৫ থেকে ৩৫ ভাগ পূরণ করে। আয়রণ শরীরের জন্য অত্যন্ত দরকারী একটি উপাদান যা হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। সেই সঙ্গে সারা শরীরের কার্যকারিতা বাড়াতে ভূমিকা রাখে।

- এডব্লিউ 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ