শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ বিরতির পর আগামী ১৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিলের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল মনসুর আহম্মাদ।

অধ্যাপক মনসুর বলেন, আগামী ১৭ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ক্লাস পরীক্ষা শুরু করতে পারবে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে একাডেমিক কার্যক্রম চালাতে হবে।

সভা সূত্রে জানা গেছে, ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। বিভাগগুলো চাইলে অনলাইন-অফলাইন মিলিয়ে একাডেমিক কার্যক্রম চালাতে পারবে। তবে অফলাইনে অবশ্যই ৬০ শতাংশের উপরে ক্লাস নিতে হবে।

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ দেড় বছর পর গত ৫ তারিখ স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

আগামী ১০ তারিখ সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ