সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  সম্মিলিত কওমি মাদরসা শিক্ষা সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে কওমি মাদরাসাসমূহের চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) ২০২২ সালের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে।

হাইয়াতুল উলয়ার পরীক্ষা স্থায়ী কমিটির বৈঠক শেষে তাদের অফিসিয়াল পেইজে এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২১ মার্চ ২০২২ (১৭ শা‘বান ১৪৪৩ হিজরী) সোমবার থেকে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হবে।

গত  (২৮/০২/১৪৪৩ হি.,) গত ৬  অক্টোবর (রোজ বুধবার)  আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় ১৪৪৩ হিজরী/২০২২ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় :

পরীক্ষা শুরু : ২১ মার্চ ২০২২, ১৭ শা‘বান ১৪৪৩ হিজরী, সোমবার।
পরীক্ষা শেষ : ৩১ মার্চ ২০২২, ২৭ শা‘বান ১৪৪৩ হিজরী, বৃহস্পতিবার।

শুক্রবারসহ ১০ দিন ১০ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ