সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার । এবার এই ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন লড়ছেন।

আজ (২২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে 'গ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ১৩৭ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৮১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৫৫৯ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) কেন্দ্রে ৯৯৫ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৬০৬ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট) কেন্দ্রে ৪২৬ জন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪৭০ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) কেন্দ্রে এক হাজার ৩৬২ জন ভর্তীচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা দেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হচ্ছে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে।

-এটি